ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

শেরপুরে ট্রলি হেলপারের গলাকাটা লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রলি হেলপার এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার সন্নাসীভিটা গ্রামের উত্তরবন্দ এলাকার একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সোহাগ (১৭)। সে ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, ১৩ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে সোহাগ কোনো এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সন্নাসীভিটা বাজারে জনৈক ফরহাদের চায়ের দোকানে চা পান করে। এ সময় আরো একটি ফোন পায় সে। এর কিছুক্ষণ পর সোহাগ সেখান থেকে চলে যায়। ওই রাতে আর বাড়ি ফিরেনি সোহাগ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ১৪ জানুয়ারি দুপুরে বাড়ির পূর্বপাশের একটি ধানক্ষেতে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ বিভিন্ন দিক পর্যালোচনা করেই তদন্ত শুরু করেছে। সোহাগের হত্যাকারিদের খুঁজে বের করে আইনের কাছে সোপর্দ করা হবে।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

শেরপুরে ট্রলি হেলপারের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯