ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগের উদ্যোগে ১৪ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুনা রায়, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আব্বাছ আলী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মওলানা এনায়েত উল্লাহ প্রমুখ।

আগামি ১৯ জানুয়ারি উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আলম সভায় উপজেলা প্রশাসন, চেয়ারম্যানবৃন্দ ও উপস্থিত সকল অংশগ্রহণকারীর কাছে সফলভাবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন করার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

বকশীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯