ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৫০০ দরিদ্র শীর্তাতকে কম্বল দিলেন ব্যবসায়ী শামীম আহমেদ

হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকার হতদরিদ্র ৫০০ শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম আহমেদ। ১২ জানুয়ারি সকালে জামালপুর শহরের ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ। এ সময় শামীম আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জামালপুর জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষেরা চলমান তীব্র শীতে খুবই কষ্টে আছেন। আজকে আমার সাধ্যের মধ্যে এই কম্বলগুলো বিতরণ করা হলো। শীতার্ত হতদরিদ্র মানুষদের সহায়তার জন্য কম্বল বা অন্যান্য শীতবস্ত্র নিয়ে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়ালে তারা অনেক উপকৃত হবে।

অনুষ্ঠানে জামালপুর পৌরসভার ইকবালপুর, কম্পপুর, হাটচন্দ্রা, রশিদপুর, মিয়াপাড়া, বাজারিপাড়া, মুসলিমাবাদ, সৈয়দ আব্দুস ছাত্তার রোড, টিক্কাপট্টি ও ব্রহ্মপুত্র নদের নাওভাঙা চরের হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের সদস্য নাঈম রহমান ও জামালপুর পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনিসহ ব্যবসায়ীনেতৃবৃন্দ, গণ্যমান্যব্যক্তিবর্গ এবং স্থানীয় তরুণ-যুবসমাজ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

৫০০ দরিদ্র শীর্তাতকে কম্বল দিলেন ব্যবসায়ী শামীম আহমেদ

আপডেট সময় ০৬:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯