ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের ’৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে ’৭১’র মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নতুন সরকারের মন্ত্রিসভা গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ জানুয়ারি সাভার জাতীয় স্মৃতিসৌধে ’৭১’র মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ’৭১’র বীর শহীদদের প্রতি তাঁর শ্রদ্ধা নিবেদন করেন। গতকালই তিনি টানা তৃতীয় মেয়াদে এবং চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত মন্ত্রী সভা শপথ গ্রহণ করে।

প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের পর ’৭১’র আত্মোৎসর্গকারী দেশের সূর্য সন্তানদের প্রতি সম্মান জানানোর অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

সে সময় সশস্র বাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের নবগঠিত মন্ত্রী সভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে আরেকবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং হুইপবৃন্দ, আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

এর আগে প্রধানমন্ত্রী এবং তাঁর নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপুল বিজয়ের পর ৭ জানুয়ারি শেখ হাসিনা টানা তৃতীয় বার এবং মোট চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং তাঁর নবগঠিত ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন।

বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এবং নতুন মন্ত্রী সভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই শপথ বাক্য পাঠ করান।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের ’৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আপডেট সময় ০৭:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯