ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

দাপুনিয়ায় প্রতিপক্ষের নির্যাতনে এক যুবকের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের নির্যাতনে গুরুতর আহত ওষুধের দোকান কর্মচারী সাব্বির রহমান (১৮) ৭ জানুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত সাব্বির জামালপুর পৌরসভার দাপুনিয়া এলাকার মো. বদিউজ্জামানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির রহমান জামালপুর শহরের স্টেশন রোডে ওষুধের দোকান সিটি মেডিক্যাল হলে দোকান কর্মচারী হিসেবে কাজ করতেন। ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সাব্বির তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হচ্ছিলেন। এ সময় তার ছোট ভাই তাসলিম (২) ও তার সৎ চাচা হারুন অর রশিদের ছেলে হাসিবের (২) মধ্যে ঝগড়া বাঁধে। এ নিয়ে সাব্বির কথা বলতে গেলে তার চাচা হারুন অর রশিদ এবং হারুন অর রশিদের বড় দুই ছেলে হাসান ও হোসাইন সাব্বিরকে মারধর করে। তারা ইট দিয়ে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সাব্বির গুরুতর আহত হয়।

পরে স্বজনরা সাব্বিরকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেলা একটার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাব্বির মারা যান।

সাব্বিরের বাবা মো. বদিউজ্জামান জানান, তার ছেলে সাব্বিরের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ জামালপুরে আনা হবে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দাপুনিয়ায় প্রতিপক্ষের নির্যাতনে এক যুবকের মৃত্যু

আপডেট সময় ০৯:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯