ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সরিষাবাড়ীতে মেয়র পার্কের নামফলক চুরি

সরিষাবাড়ী মেয়র পার্কের প্রবেশ তোরণ। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকন পার্কের নামফলক চুরির অভিযোগ পাওয়া গেছে। ৫ জানুয়ারি গভীর রাতে বাউসী পপুলার মোড় মুক্তিযোদ্ধা স্মরণী এলাকায় এ ঘটনা ঘটে। চুরির অভিযোগ এনে ৬ জানুয়ারি দুপুরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ ও পৌরসভা সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বাউসী পপুলার মোড়ে মুক্তিযোদ্ধা ভাষ্কর্য নির্মাণ, পানির ফোয়ারা ও মেয়র রোকন পার্ক নির্মাণের জন্য এডিপি প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ দেয় পৌরসভাকে। ওই বরাদ্দে দিগপাইত-তারাকান্দি সড়কের পাশে দুটি পিলারে নবনির্মিত লৌহখচিত ‘মেয়র রোকন পার্ক’ নামকরণের নামফলক লাগানো হয়। ৫ জানুয়ারি গভীর রাতে পার্ক এলাকায় বিদ্যুৎ চলে যায়। এ সময় পার্কের কর্তব্যরত নৈশপ্রহরী আব্দুল মজিদ পার্কের উত্তর পাশে পানির ফোয়ারার পানির পাম্পের মোটর দেখতে গেলে একদল চোর পরিকল্পিতভাবে মেয়র পার্কের নামফলকটি চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। চুরির ঘটনায় পৌরসভার কার্যসহকারী এ জি এম শাহজাহান আলী বাদী হয়ে ৬ জানুয়ারি দুপুরে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার সরদার বলেন, মেয়র রোকন পার্কের দুটি নামফলক চুরি হয়েছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, মেয়র পার্কের দুটি নামফলক চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সরিষাবাড়ীতে মেয়র পার্কের নামফলক চুরি

আপডেট সময় ০৯:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯