ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

বাইসাইকেল ও বৃত্তি দিলেন ডিআইজি মাহবুবুর রহমান রিপন

বাইসাইকেল ও বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সাথে ডিআইজি মাহবুবুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মাহবুবুর রহমান রিপন তার গ্রামের বাড়ির এলাকা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃত্তির টাকা বিতরণ করেছেন। ৫ জানুয়ারি সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা গেছে, শিক্ষার্থীদের লেখাপাড়ায় মনোযোগী ও উৎসাহী করে গড়ে তুলতে ডিআইজি মো. মাহবুবর রহমান রিপন তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মোজাম্মেল মমতাজ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল উপহার ও বৃত্তি দিয়ে আসছেন। এবার উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয়ের মেধাবী আটজন শিক্ষার্থীকে প্রতিটি ১৭ হাজার টাকা মূল্যের একটি করে বাইসাইকেল এবং ১০ জন শিক্ষার্থীর মাঝে প্রতি মাসে এক হাজার টাকা হিসেবে ১২ হাজার টাকা করে এককালীন বৃত্তির টাকা প্রদান করেন।

বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আতাউর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি ও বৃত্তির টাকা তুলে দেন ডিআইজি মাহবুবুর রহমান রিপন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, বালিজুড়ি এফ. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মোজাম্মেল মমতাজ সমাজকল্যাণ সংঘের সমন্বয়ক শাকিল ইমতিয়াজ বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

বাইসাইকেল ও বৃত্তি দিলেন ডিআইজি মাহবুবুর রহমান রিপন

আপডেট সময় ০৬:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ৫ জানুয়ারী ২০১৯