ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও গ্রামে ৩ জানুয়ারি রাতে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নারী আলেয়া বেগম একই গ্রামের আতাহার খানের স্ত্রী। ৪ জানুয়ারি সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।

ঘটনার রাতে স্বামী আতাহার খান বিয়েবাড়িতে ছিলেন। এ সময় তার স্ত্রী আলেয়া বেগম একাই বাড়িতে ছিলেন। আতাহার খান ও তার ছেলে বাড়িতে ফিরলে আলেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আনোয়ার বাদী হয়ে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৬:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জানুয়ারী ২০১৯