ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ছবি : পিআইডি

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ ৩ জানুয়ারি জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন।

স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এরপর পৃথক অনুষ্ঠানে জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বেলা ১১টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গোলাপি এবং ধূসর রংয়ের জামদানী শাড়ি পরিধান করে শপথ কক্ষে প্রবেশ করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ১ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯৮টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।

জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ৩০ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

নির্বাচনের দিন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ঐ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।

নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ২৫৯, হুসেইন মোহাম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, ওয়াকার্স পার্টি ৩, জাতীয় সমাজতান্ত্রিক দল ২, বিকল্পধারা বাংলাদেশ ২ এবং তরিকত ফেডারেশন একটি আসনে জয়লাভ করে।

এ ছাড়া, গণফোরাম ২, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থীগণ ৩টি আসনে জয়লাভ করে।

সাধারণত নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

আপডেট সময় ০৫:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯