ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি শফিক জামান ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীকে ফুলের তোড়া তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ২০১৯ সাল মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে ১ জানুয়ারি রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম এ জলিল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, সহসভাপতি কামাল হোসেন, মদন মোহন ঘোষ, ফজলে এলাহী মাকাম, কার্যনির্বাহী সদস্য শাহ্ জামাল, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহসভাপতি ইকরামুল হক নবীন, জামালপুর লালন একাডেমির সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবি’র এলাকা ব্যবস্থাপক আরিফুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আইনজীবী ইউসুফ আলী।

আলোচনা শেষে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত সভাপতি শফিক জামান ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীকে ফুলের তোড়া তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শফিক জামান। ছবি : বাংলারচিঠি ডটকম

দায়িত্ব গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সভাপতি শফিক জামান বলেন, যাদের ভাবনা নিয়ে ঘুম থেকে জেগে উঠি আবার যাদের নিয়ে ভাবতে ভাবতে রাতে ঘুমিয়ে যাই তারা হল আমার এই জেলার সাংবাদিক বন্ধুরা। জামালপুর জেলা প্রেসক্লাব শুধুমাত্র সাংবাদিকদের সংগঠন তাই সাংবাদিকদের কল্যাণে এই সংগঠন কাজ করে যাবে এবং জেলার সাতটি উপজেলার সকল সাংবাদিকদের মেলবন্ধন হিসেবে কাজ করছে জামালপুর জেলা প্রেসক্লাব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী। ছবি : বাংলারচিঠি ডটকম

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আগামী এক বছর সফলভাবে দায়িত্ব পালন করতে সকল সদস্যের সহযোগীতা কামনা করছি এবং সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করবে জামালপুর জেলা প্রেসক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুর জেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯