ঢাকা ১০:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা মাদারগঞ্জে সোনালি আঁশে ফিরছে সুদিন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গরু দেওয়ার প্রলোভন, ইউপি সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে কতিপয় প্রতারক চক্র। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে রয়েছে সেনাবাহিনী। বাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে ব্যক্তিগত স্বার্থে সেনা কর্মকর্তাদের ভুয়া পরিচয় দিচ্ছে প্রতারক চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

২৬ ডিসেম্বর বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও তদুর্দ্ধ পদবির কর্মকর্তার পরিচয় দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদেরকে ফোন করছে। ফোনে প্রার্থীদের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থ চাচ্ছে এই প্রতারক চক্রটি।

এরইমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের কতিপয় ভুয়া পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তিরা ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোরও সম্ভাবনা রয়েছে।

এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছে আইএসপিআর। এ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করার অনুরোধও করা হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারক চক্র

আপডেট সময় ০৬:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮