ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নৌকার বিজয়ে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : মির্জা আজম

মেলান্দহে পথসভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলারচিঠি ডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে যেমন জাতির জনকের নেতৃত্বে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছিলো, এবারো তেমনি শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে নৌকা প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার পক্ষে নৌকার এই গণজোয়ারকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

প্রতিমন্ত্রী মির্জা আজম ২২ ডিসেম্বর মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন, চর বানিপাকুরিয়া ইউনিয়ন ও মেলান্দহ পৌরসভায় ২০টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, কোনো ষড়যন্ত্রই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে পারবে না। ২০১৪ সালেও নির্বাচন বন্ধ করতে পারেনি। এবারো কেউ পারবে না।

তিনি আরো বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবেই। সে নির্বাচনে মানুষ আওয়ামী লীগের পক্ষেই আবারো রায় দেবে।

মির্জা আজম বলেন, বিএনপি প্রার্থীরা নির্বাচনের মাঠে নেই। তারা সাধারণ মানুষের কাছে যেতে সাহস পায় না। কারণ তাদের অপকর্ম, অত্যাচার, নিষ্ঠুর কার্যকলাপ মানুষ প্রত্যাখান করেছে। জনগণ এখন এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সেই ভয়ে তারা মানুষের কাছে যায় না।

এসব নির্বাচনী পথসভায় প্রতিমন্ত্রী মির্জা আজমের সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সোহরাব হোসেন বাবুল, যুগ্মসাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদস্য দিদার পাশা, সফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নৌকার বিজয়ে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না : মির্জা আজম

আপডেট সময় ১২:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮