ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

রশিদুজ্জামান মিল্লাতের ভরসা এখন পুত্র শাহাদৎ জামান

এম রশিদুজ্জামানের ছেলে মো. শাহাদৎ জামান। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর-১ আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তার সমর্থকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। নতুন করে আশা জাগছে তার ছেলে মো. শাহাদৎ জামানকে নিয়ে। তবে এম রশিদুজ্জামান মিল্লাত নির্বাচন কমিশনে আপিল করবেন বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি এবং তার ছেলেসহ তিনজন দলীয় মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীক কে পাচ্ছেন- তা নিয়ে নতুন করে চলছে নানান জল্পনা-কল্পনা।

২ ডিসেম্বর জামালপুরের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দুদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এম. রশিদুজ্জামানের মিল্লাতের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এ নিয়ে নতুন করে দু:শ্চিন্তায় পড়েছে দুই উপজেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

এম. রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল হলেও যাচাই বাছাইয়ে এ আসনে বিএনপি দলীয় আরো দুজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। তারা হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কাইয়ুম এবং এম. রশিদুজ্জামান মিল্লাতের ছেলে মো. শাহাদৎ জামান।

নির্বাচন কমিশনে আপিল করে নিজের মনোনয়নপত্র বৈধ করার প্রচেষ্টার পাশাপাশি তার ছেলে মো. শাহাদৎ জামানকেও দলীয় প্রতীক বরাদ্দ আনতে লবিং চালিয়ে যাবেন বলেও তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় এম. রশিদুজ্জামান মিল্লাত সমর্থিত বিএনপি নেতাকর্মীরাও দলীয় প্রার্থী হিসেবে মো. শাহাদৎ জামানকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। অপরদিকে এম রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী সাবেক আইজিপি আবদুল কাইয়ুম সমর্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ধানের শীষ প্রতীক পাওয়া নিয়ে আশা জেগেছে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

রশিদুজ্জামান মিল্লাতের ভরসা এখন পুত্র শাহাদৎ জামান

আপডেট সময় ০৮:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮