ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্দেশ্য প্রণোদিত গুজব

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্দেশ্য প্রণোদিত গুজব বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’। একই সঙ্গে এতে বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছে সেল। ২১ নভেম্বর এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ শিরোনামে সোশ্যাল মিডিয়ায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত সংবাদটি একটি গুজব। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া স্পেস বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।’

তথ্য বিবরণীতে আরও বলা হয়, ‘অতএব বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়াধীন ‘গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল’ সংবাদটিকে গুজব হিসেবে নিশ্চিত করেছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট নিখোঁজ’ হওয়ার সংবাদ উদ্দেশ্য প্রণোদিত গুজব

আপডেট সময় ০৬:২২:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ নভেম্বর ২০১৮