ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

মাদারগঞ্জে ১৮০ দরিদ্র নারী পেল সেলাই মেশিন ও ঢেউটিন

দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ১৮০ জন দরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও ঢেউটিন অনুদান দিয়েছে জামালপুরের বেসরকারি সংস্থা গ্রামীণ মানব কল্যাণ সংস্থা। ১৪ নভেম্বর দুপুরে আদারভিটা ইউনিয়নের বিন্যাফৈর এ এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভায় বক্তব্য রাখেন জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফুর রহমান ও গ্রামীণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এস এম শহিদুজ্জামান।

পরে দাতা সংস্থা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে গ্রামীণ মানব কল্যাণ সংস্থার মাধ্যমে ৮০ জন দরিদ্র নারীকে একটি করে সেলাই মেশিন এবং ১০০ জন নারীকে ঘর তোলার জন্য এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়াও সংস্থাটি দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রতি মাসে উপজেলার ৮ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল, ২ কেজি ডাল ও ২ কেজি করে চিনি বিতরণ করে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ১৮০ দরিদ্র নারী পেল সেলাই মেশিন ও ঢেউটিন

আপডেট সময় ০৭:১৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮