ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

জামালপুরে ৩৭০টি ইয়াবাসহ আটক ৭

ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা শহর ও ইসলামপুর উপজেলা থেকে ৩৭০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি ও ইয়াবা সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করেছে জামালপুরের ডিবি পুলিশ। ৮ নভেম্বর রাতে ডিবি পুলিশ এ অভিযান চালায়। আটক মাদক কারবারিসহ অন্যান্যদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে ৯ নভেম্বর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জামালপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে ডিবির একটি দল ৮ নভেম্বর রাত আটটার দিকে জামালপুর শহরের শাহপুর তালতলা এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মাদক কারবারি নাসরিন আক্তার গেদি (৫০) এবং রফিকুল ইসলাম ঝন্টুকে (৪৩) আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৭০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। তাদের মধ্যে নাসরিন স্থানীয় বেলাল উদ্দিনের স্ত্রী এবং ঝন্টু সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর বানারপাড় এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

আটক পাঁচজন ইয়াবা সেবনকারী। ছবি : বাংলারচিঠি ডটকম

অপরদিকে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল ৮ নভেম্বর রাত ১০টার দিকে জেলার ইসলামপুর উপজেলার কাজলা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করেছে। তারা হলেন কাজলা গ্রামের নজরুল ইসলাম (৪০), রবিউল ইসলাম (৩৫), আব্দুল্লাহ মিয়া (৩৫), জীবন মিয়া (২৮) ও রিয়াদ হোসেন।

জামালপুরের ডিবি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, দুটি অভিযানে ৩৭০টি ইয়াবা বড়ি জব্দ ও সাতজনকে আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জামালপুরে ৩৭০টি ইয়াবাসহ আটক ৭

আপডেট সময় ০৪:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮