ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে শিশুদের জ্ঞান বিকাশে বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

শিশুদের সর্বোত্তম সুরক্ষার লক্ষ্যে জামালপুরে উন্নয়ন সংঘের আইআইআরসিসিএল প্রকল্পের আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরন্নবী খন্দকার।

৮ নভেম্বর তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, উন্নয়ন সংঘের সমাজকর্মী আরজু মিয়া প্রমুখ।

ইউরোপিও ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের অংশিদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন উন্নয়ন সংঘের আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত শিশুদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সহায়তা উন্নয়ন প্রকল্প (আইআইআরসিসিএল) এর আওতায় এবং বিদ্যালয় শিশু সুরক্ষা কমিটির সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেন, বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

কুইজ প্রতিযোগিতায় শিশু সুরক্ষা, শিশু আইন, শিশু অধিকার সনদ, শিশু অপরাধ, শিশুর প্রতি নির্যাতনের কূফল, শিশু উন্নয়ন, শিশুদের নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। জামালপুর সদর উপজেলার ১০টি বিদ্যালয়ে পর্যায়ক্রমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে শিশুদের জ্ঞান বিকাশে বিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতা

আপডেট সময় ০৭:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮