ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকশীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে শিপা আক্তার (১৫)। ৫ নভেম্বর সন্ধ্যায় তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

শিপা আক্তার বকশীগঞ্জ সদর ইউনিয়নের জিগাতলা গ্রামের আবদুল বারেকের মেয়ে। সে তার মামা সহিজল হকের বাড়িতে থাকতো।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামের খুশু মিয়ার সাথে জিগাতলা গ্রামের আবদুল বারেকের মেয়ে শিপা আক্তারের বিয়ের ঠিক করা হয়। তার মামা সহিজল হক শিপার বিয়ে উপলক্ষে ৫ নভেম্বর সকল আয়োজন সম্পন্ন করলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন ও সুপারাইজার সুুুশান্তত চক্রবর্তী বিয়ে বাড়িতে হাজির হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন জানান, আমরা বাল্যবিয়ে বন্ধে তৎপর রয়েছি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। সবার সহযোগিতায় বাল্যবিয়ে মুক্ত বকশীগঞ্জ উপজেলা ঘোষণা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকশীগঞ্জে বাল্যবিয়ে বন্ধ

আপডেট সময় ০৬:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮