ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হারলো বাংলাদেশ

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
সিলেটের অভিষেক টেস্টে জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বড় ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী জিম্বাবুয়ে। জয়ের জন্য ৩২১ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে লিটন দাস ২৩, ইমরুল কায়েস ৪৩, মোমিনুল হক ৯, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ ও নাজমুল হোসেন শান্ত ১৩, উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ১৩, আরিফুল হক ৩৮, মেহেদি হাসান মিরাজ ৭, তাইজুল ইসলাম-নাজমুল ইসলাম শুন্য রানে আউট হন। শুন্য রানে অপরাজিত থাকেন আবু জায়েদ। বল হাতে জিম্বাবুয়ের পক্ষে ব্র্যান্ডন মাভুতা ৪টি, সিকান্দার রাজা ৩টি ও ওয়েলিংটন মাসাকাদজা ২টি ও কাইল জার্ভিস ১টি উইকেট নেন।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৮২ ও বাংলাদেশ ১৪৩ রান করেছিলো। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ছিলো ১৮১ রান।

ঢাকার মিরপুরে ১১ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জিম্বাবুয়ের কাছে ১৫১ রানে হারলো বাংলাদেশ

আপডেট সময় ০৫:৫৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮