ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় : এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ।  ছবি : সংগৃহিত 

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় ঐক্য ফ্রন্ট সরকারের সাথে সংলাপে বসে একটা লম্বা লিস্ট দিয়েছে। সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় সরকারের। সরকার তা মানতে পারেনি। আমরাও সংলাপে যাবো। তবে লম্বা লিস্ট দেইনি। কোনো দাবি করবো না। দাবি একটাই আমাদের কয়টা আসন দিবেন। আশা করি আমাদের দাবি মানবেন। বেশি আসন পেলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ।’

তিনি ৩ নভেম্বর বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গুঠাইল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বেলা পৌনে তিনটায় হেলিকপ্টারযোগে অবতরণ করে জনসভা মঞ্চে হাজির হলে হাজারো নেতাকর্মী ও সমর্থকরা তাকে লাঙল প্রতীক দেখিয়ে শুভেচ্ছা জানায়।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না। জাতীয় পার্টির সুদিনের কথা দেশের মানুষ মনে রেখেছে। নির্বাচন আসন্ন। হাতে সময়ও নেই। আমরা আবার ক্ষমতায় যাবার সুযোগের দরজায় দাঁড়িয়ে আছি। আপনাদের সহযোগিতা চাই।’

হুসেইন মুহম্মদ এরশাদ নাম না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেন, ‘আমাকে বিনা কারণে ছয় বছর জেলে আটক রেখেছিলেন। এখন কি হবে। আপনি তো দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। জেল খাটছেন। আপনি আর বের হতে পারবেন না। আপনার ছেলেও আর আসবে না। এখন সামনে দুই দল আছে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টিই।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে যাবে। কিন্তু আমরা সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চাই। সেই নিশ্চয়তা চাই। নির্বাচনের দিন গার্ড দিতে হবে। প্রতিটি সেন্টারে লোক রাখতে হবে। যাতে কেউ সিল মেরে ভোট নিতে না পারে।’

বক্তব্যের শেষের দিকে জামালপুর-২ ইসলামপুর আসনে প্রার্থিতা প্রসঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদ ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদকে এ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা দেন এবং লাঙল প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, পার্টির মহাসচিব সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব:) মো. খালেদ আখতার, এম এ সাত্তার, আজম খান, শফিউর রহমান শফি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

সংবিধানের বাইরে যাওয়া সম্ভব নয় : এরশাদ

আপডেট সময় ০৭:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮