ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

তিরুথা রওজাতুল উলুম মাদরাসায় অভিভাবক সমাবেশ

তিরুথা রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা দেশসেরা মেধা তালিকায় স্থান করে নেয়ায় তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

আরবী শিক্ষার পাশাপাশি সমান দক্ষতায় ইংরেজী, অংক ও বাংলা শিক্ষা চর্চার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান তিরুথা রওজাতুল উলুম মাদরাসায় ৩ নভেম্বর অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। নূরানি আ’লীমূল কুরআন বোর্ড পরীক্ষায় চলতি বছর সেরা ২০ শিক্ষার্থীর মাঝে মাদরাসাটির চারজন শিক্ষার্থী স্থান করে নেয়ার গৌরব অর্জন করায় এবারের অভিভাবক সমাবেশে বিশেষ গুরুত্বের সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসাটির সভাপতি ও জামালপুর বড় মসজিদের খতিব হাফেজ মৌলানা মুফতি মো. আব্দুল্লাহ।

মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অনলাইন পত্রিকা বাংলারচিঠি ডটকমের সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, নূরানী বোর্ড জামালপুর শাখার তত্ত্বাবধায়ক মৌলানা মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মসজিদের শিক্ষক ও তিরুথা বটতলা মসজিদের ইমাম হাফেজ মৌলানা সাইফুল ইসলাম।

মাদরাসায় অধ্যয়নরত তিনশতাধিক শিক্ষার্থীসহ তাদের অভিভাবকগণ সমাবেশে অংশ নেন। সমাবেশে শিক্ষার্থীরা হামদ, নাত, গজল, আবৃত্তি পরিবেশনার পাশাপাশি অত্যন্ত নির্ভুলভাবে হাদিস, কোরান এর বিভিন্ন সূরার বাংলা ও ইংরেজি তরজমা নির্ভুলভাবে উপস্থাপন করে। এ ছাড়া শৈল্পিক সৌন্দর্যপূর্ণ হাতে লেখা প্রদর্শন উপস্থিত অভিভাবক ও অতিথিদের বিস্মিত করে।

বাংলাদেশ নূরানি আ’লীমূল কুরআন বোর্ড চট্টগ্রাম এর আওতায় চলতি বছর তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় তৃতীয় স্থান আরমান হোসেন, ১৩ তম স্থান মোছা. আরিফা খাতুন, ১৪ তম মোছা. তানজিনা খাতুন এবং মোছা. মারিয়া জান্নাত ১৮ তম স্থান অর্জন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

তিরুথা রওজাতুল উলুম মাদরাসায় অভিভাবক সমাবেশ

আপডেট সময় ০৮:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮