ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্মকর্মসংস্থানের জন্য সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগাতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মকর্মসংস্থানের জন্য সরকারের সৃষ্ট সুযোগ-সুবিধা কাজে লাগাতে এবং একই সঙ্গে অন্যদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘একটা চাকরির জন্য অন্যদের দিকে তাকিয়ে থাকার পরিবর্তে তোমাদেরকে নিজেদের পায়ের ওপর দাঁড়াতে হবে। তোমাদেরকে নিজেদের কর্মসংস্থানের জন্য নিজেদেরই উদ্যোগ নিতে হবে এবং একই সঙ্গে অন্যদের জন্যও সুযোগ তৈরি করতে হবে।’

প্রধানমন্ত্রী ১ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় যুব দিবস-২০১৮ এর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন এবং জাতীয় যুব পুরস্কার-২০১৮ বিতরণকালে এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘একজন উদ্যোক্তা বহু লোকের জন্য চাকরির ব্যবস্থা করতে পারে। এই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল শক্তি যুবকদের জন্যও বিভিন্ন সুযোগ সৃষ্টি করছে।’

তিনি জাতীয় যুব দিবস পালনের জন্য যুবকদের অভিনন্দন জানান এবং দিবসের শ্লোগান ‘জেগেছে যুবক গড়বে দেশ, – বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এর প্রশংসা করেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

আত্মকর্মসংস্থানের জন্য সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগাতে যুবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় ০৮:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮