ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

দুই ফার্মেসি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ২৯ অক্টোবর অভিযান চালিয়ে দুই ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসি চালানোয় তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের দল জামালপুর জেনারেল হাসপাতাল ফটকে অভিযান চালান। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ফার্মেসি চালানোর দায়ে মাহিম মেডিকেল হলের মালিক মিঠু ও হান্নান মেডিকেল হলের মালিক রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮(a), (c) এবং ২৭ ধারায় তাদেরকে এ জরিমানা করা হয়।

জামালপুরের ড্রাগ সুপার ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

দুই ফার্মেসি মালিককে জরিমানা

আপডেট সময় ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮