ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

জামালপুরে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা

ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী, শিশু ও কন্যা শিশুদের যথাযথ সহায়তা করার লক্ষ্যে গঠিত জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভা ২৯ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন ইউএনএফপিএ এর পরামর্শক ও এসটিডি এর নির্বাহী পরিচালক রঞ্জিত কর্মকার।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জান্নাতুন নাহার, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি গোলাম মোস্তফা, স্বাবলম্বি উন্নয়ন সমিতির আস্থা প্রকল্পের সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান প্রমুখ।

জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করলে নির্যাতনের মাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আস্থা প্রকল্পটি জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় সাধন করে সহিংসতার শিকার সকল নারী, শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।

উল্লেখ, নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত আইন ও সালিশ কেন্দ্র ও ইউএনএফপিএ এর যৌথ সহযোগিতায় জামালপুরে আস্থা প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বাবলম্বি উন্নয়ন সমিতি। প্রকল্পের আওতায় কর্ম এলাকা হিসেবে বেছে নেয়া হয়েছে জেলার সরিষাবাড়ী, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

জামালপুরে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা

আপডেট সময় ০৮:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮