ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষক প্রশিক্ষণ

প্রশিক্ষণে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। ছবি : বাংলারচিঠি ডটকম

জাহাঙ্গীর সেলিম
বাংলারচিঠি ডটকম

সংসারে শান্তি, সমাজের সার্বিক উন্নয়ন এবং কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনে এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে ২৮ অক্টোবর শুরু হয়েছে পাঁচদিনব্যাপী পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ অর্থনৈতিক উন্নয়ন পরামর্শক এলী ওং, প্রমুন্ড যুক্তরাষ্ট্রের গবেষণা কর্মকর্তা ব্রায়ান প্যাট্রিক, প্রমুন্ড যুক্তরাষ্ট্রের কর্মসূচি সহযোগী আবী প্রমুখ।

প্রশিক্ষণে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ অর্থনৈতিক উন্নয়ন পরামর্শক এলী ওং। ছবি : বাংলারচিঠি ডটকম

উল্লেখ, পরিবারে বিভিন্ন গৃহস্থালি কাজে পুরুষ বা কর্তা ব্যক্তি পরিবারে তার সামর্থ ও সুযোগ অনুযায়ী শ্রম, মেধা বিনিয়োগ করবে, সন্তান লালন-পালনে ভূমিকা রাখবে, একটি গোছানো সংসার তৈরি পাশাপাশি পারিবারিক অংশীদারিত্ব অটুট রেখে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করবে। আর এ ধরনের পরিবার গড়ে তোলার জন্য কৌশল, জ্ঞান ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষক প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮