ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

জামালপুরে এনএসভিসি প্রকল্পের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

গত এক বছরে প্রকল্পের অগ্রগতি, সমস্যা, সুযোগ এবং কি কি ঝুঁকি মোকাবেলা করে একটি আশাব্যঞ্জক অবস্থা সৃষ্টি করা সম্ভব হয়েছে তারই তথ্য উপাত্ত উপস্থাপন এবং আগামীদিনে প্রকল্প বাস্তবায়নে একটি শক্তিশালী কর্মপরিকল্পনা তৈরির সুযোগ করার মধ্য দিয়ে জামালপুর ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের আওতায় ২২ অক্টোবর আয়োজন করে শিখন বিনিময় সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।

লুইস ভিলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ন চন্দ্র দাস। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবু হানিফ, জেলা বাজার বিষয়ক কর্মকর্তা কৃষিবিদ হাবিল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের আরটিপিসি (জীবীকায়ন) মো. রুহুল আমীন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান, দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল ইসলামপুর উৎপাদক দলের সদস্য এমিলি বেগম, দেওয়ানগঞ্জ পুষ্টি দলের সদস্য জহুরা বেগম, লক্ষিরচর উৎপাদক দলের সদস্য দুখু মিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইনস ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্প ব্যবস্থাপক আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম ও এনএসভিসি প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী রাইহানা ফেরদৌস শাহরিন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে আলোচকগণ বাস্তবায়নাধীন প্রকল্পের বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাদের, উপকারভোগীসহ মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও মহলের সর্বাত্মক সহায়তা ছিলো বলে উল্লেখ করা হয়। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে প্রস্তাবিত কাজের শতভাগ করা সম্ভব হয় নাই। এক্ষেত্রে প্রকল্পের সাথে যুক্ত সকলকে ঝুঁকি এবং কার্যক্রম বাস্তবায়নের চিহ্নিত বাধাসমূহ বিশ্লেষণ করে আগামীদিনে প্রকল্পের সফল বাস্তবায়নে লাগসই পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানানো হয়।

উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীররা প্রকল্প বাস্তবায়নকালিন সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মান, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকান্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে এনএসভিসি প্রকল্পের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:১৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮