ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

বকশীগঞ্জে জাপা নেতা এম এ সাত্তারের মতবিনিময়

জাপা নেতা এম এ সাত্তার ভোটারদের সাথে মতবিনিময় করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভোটারদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এম এ সাত্তার।

১৫ অক্টোবর সন্ধ্যায় নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর ও বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা বাজারে গণসংযোগ ও স্থানীয় ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভা অনুষ্ঠানে স্থানীয় এলাকার শতাধিক যুবক জাতীয় পার্টিতে যোগদান করেন।

কুশলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব সংহতির সভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর-১ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী এম এ সাত্তার।

এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুর রহমান, সাধারণ সম্পাদক এ কে এম হামিদুল্লাহ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি খোকন আকন্দ, নিলক্ষিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লেবু, ইউনিয়ন যুব সংহতির সভাপতি আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য সাদা মিয়া প্রমুখ।

সাবেক মন্ত্রী এম এ সাত্তার তার বক্তব্যে তিনি জানান, আগামি নির্বাচনে তিনি জাতীয় পার্টির একক প্রার্থী। ছাড়াও জোটগতভাবে তার দল নির্বাচনে এলে এবং তিনি মনোনয়ন পেলে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি তার বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বকশীগঞ্জে জাপা নেতা এম এ সাত্তারের মতবিনিময়

আপডেট সময় ১২:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮