ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

জামালপুরে বিশ্ব খাদ্য দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

‘কর্ম গড়বে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এই পতিপাদ্যের আলোকে ১৬ আক্টোবর জামালপুরে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে সকাল নয়টায় জেলা শহরের দয়াময়ী মোড় চত্বরে জমায়েত ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার বাংলাদেশ জামালপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রা শেষে পথ সভায় সভাপতিত্ব করেন ফোরামের উপদেষ্টা উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

‘মধ্যম আয়ের দেশে খাদ্য অধিকার আইন চাই’ এই দাবি সামনে রেখে বেসরকারি সংস্থাসমূহের ফোরাম খাদ্য অধিকার বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত পথ সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্য জুলফিকার আলী লেবু, টিআইবি এর এলাকা ব্যবস্থাপক হাবিবুর রহমান প্রমুখ।

জমায়েত ও শোভাযাত্রা শেষে খাদ্য অধিকার আইন প্রণয়নসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসক আহমেদ কবীরের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

আপডেট সময় ০৭:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮