ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সরিষাবাড়ীতে মানসম্মত শিক্ষা-সচেতনতামূলক সভা

বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ। ছবি : মমিনুল ইসলাম কিসমত

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডিসি রাজীব কুমার সরকার। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌর এলাকায় সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বাল্যবিয়ে প্রতিরোধ ও মানসম্মত শিক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব কুমার সরকার বলেন, বাল্যবিয়ে হচ্ছে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে সমাজ থেকে নির্মূল করতে হলে আপনারা যারা মায়েরা আছেন তাদেরকে সজাগ থাকতে হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে বাল্যবিয়ে, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব। শিক্ষা থেকে শুরু করে সবর্ত্র আজ নারীরা এগিয়ে আছে। মেয়েদেরকে সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। ২০৪১ সালে যদি বাংলাদেশকে উন্নত বিশ্ব গড়ে তুলতে চাই তবে নারী ও পুরুষের সকল ক্ষেত্রে সমতা আনতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রনজু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মানসম্মত শিক্ষা-সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৬:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮