ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

বকশীগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি
বকশীগঞ্জ (জামালপুর), বাংলারচিঠিডটকম

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীরা যাতে করে বিশৃংখলা করতে ও মাঠ দখল করতে না পারে সেজন্য অবস্থান কর্মসূচি পালন করে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১০ অক্টোবর সকাল থেকেই বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড়, বাসস্ট্যান্ড মোড়, পাটহাটি মোড়, পানহাটি মোড়, কামারপট্টি মোড় ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের নেতৃত্বে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থেকে রায় পরবর্তী সময় মাঠ দখলে রাখেন।

শহরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতা-কর্মীদেরও অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।

তবে রায় ঘোষণার পর বিএনপির কোন নেতা কর্মীকে মাঠে দেখা যায়নি।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, রায় ঘোষণার পর যাতে বিএনপির নেতা-কর্মীরা মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য তারা মাঠে অবস্থান নিয়েছেন। কাউকে নাশকতা বা বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০৮:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮