ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ হচ্ছে: মির্জা ফখরুল

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা যে স্বপ্ন দেখেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা হচ্ছে। গণতান্ত্রিক, মুক্ত স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে ফেলা হচ্ছে।

৮ অক্টোবর রাজধানীর লেকশোর হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন বলেন, বহু মত, বহু পথ ও ভিন্ন মতের ব্যবস্থাকে পুরোপুরি শেষ করে দিয়ে একটি দলের শাসন বাস্তবায়নের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা ধ্বংস হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না।

ডিজিটাল নিরাপত্তা আইন সারাদেশের নাগরিকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, এই আইনের মাধ্যমে দেশে কর্তৃত্ববাদী শাসন চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন করা হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ অংশগ্রহণ করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

মুক্তিযুদ্ধের চেতনা ধূলিসাৎ হচ্ছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮