ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে মুক্তিযোদ্ধা মঞ্চের সড়ক অবরোধ

মুক্তিযোদ্ধা মঞ্চের সড়ক অবরোধ। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
সরকারি চাকরিতে শতকরা ৩০ ভাগ কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে জামালপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা। ৮ অক্টোবর সকালে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।

৩০ ভাগ কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়ার দাবিতে মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে ৮ অক্টোবর বেলা ১১টা থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা শহরের দয়াময়ী মোড়ে প্রধান সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ ছাড়াও তারা প্রধান সড়কের দয়াময়ী মোড় থেকে শহরের তমালতলা পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল করেছে।

দয়াময়ী মোড়ে অবরোধ সমাবেশ চলাকালে সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরার গাড়ি থামিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় সংসদ সদস্য গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, মো. হায়দার আলী, মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামী লীগনেতা জহুরুল ইসলাম মানিক, জেলা মুক্তিযোদ্ধা যুব কমাণ্ডের সভাপতি আ ব ম জাফর ইকবাল জাফু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সভাপতি শাহাজাদা হোসেন আকন্দ ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড জেলা শাখার সভাপতি মাহফুজুল আলম মুক্তা ও সাধারণ সম্পাদক আল আমিন, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুজ্জামান প্রমুখ।

মুক্তিযোদ্ধা মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

বক্তারা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা বহাল আমাদের কোনো দাবি নয়। এটা আমাদের অধিকার। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি বর্তমান সরকার বিশেষ সুযোগ সুবিধা দিয়ে আসছেন। কিন্তু সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করায় বিস্মিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকরিতে প্রবেশের ৩০ ভাগ কোটা বহাল রাখার দাবি জানাচ্ছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে মুক্তিযোদ্ধা মঞ্চের সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮