ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি

সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলার চিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতদফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামালপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। ৩ অক্টোবর দুপুরে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপিনেতা শহীদুল হক খান দুলাল, আনিসুর রহমান বিপ্লব, লিয়াকত আলী, গোলাম রব্বানী, লোকমান আহাম্মেদ খান লোটন, সফিউর রহমান সফি, খন্দকার আহসানুজ্জামান রুমেল, কাজি মসিউর রহমান, রুহুল আমিন মিলন, যুবদল নেতা ফিরোজ মিয়া, শ্রমিকদল নেতা শেখ আব্দুস সোবাহান, স্বেচ্ছাসেবকদল নেতা শফিকুল ইসলাম খান সজিব, ছাত্রদল নেতা শাহ আব্দুল্লাহ আল মাসুদ ও মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ সাতদফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। পরে একই দাবিতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

অপরদিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ ৩ অক্টোবর দুপুরে শহরের সকাল বাজার এলাকায় কেন্দ্র ঘোষিত সাতদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ, স্মারকলিপি

আপডেট সময় ০৬:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮