ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, অবরোধ ও অগ্নিসংযোগ

সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুর প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ করে এলাকাবাসী। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো সাতজন। ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া-মাদারগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে গৃহবধূর মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাদারগঞ্জ উপজেলার জোরখালী থেকে ইজিবাইকযোগে একই পরিবারের সাতজন দাওয়াত খেতে সরিষাবাড়ীতে যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকটি সরিষাবাড়ীর চর ছাতারিয়া এলাকায় পৌঁছলে ওই গ্রামের ভ্যান চালক আব্দুল জলিলের স্ত্রী তিন সন্তানের জননী শিউলী বেগমকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীরাও আহত হন। তারা হলেন আব্দুল বারি (৭০), মিজানুর রহমান (৩৪), হাজেরা বেগম (৬০), রাসেল মিয়া (৩০), রাশেদা বেগম (৫৫), সুমি (৬) ও চালক মোরশেদ (৪৫)।

সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। ছবি : বাংলার চিঠি ডটকম

এদিকে শিউলী বেগমের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যেই তিনি মারা যান।

গৃহবধূ মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা চর ছাতারিয়া-মাদারগঞ্জ রোডে প্রায় পাঁচঘন্টাব্যাপী বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু, অবরোধ ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৯:৫৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮