ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে চার বছরের কন্যা শিশু বলাৎকারের শিকার

ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচরে ২৬ সেপ্টেম্বর সকালে চার বছরের এক কন্যা শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটি এখন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। ২৭ সেপ্টেম্বর সকালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক শফিকুজ্জামান।

জানা যায়, একই গ্রামের বাসিন্দা এক কিশোর (১৬) ফুসলিয়ে শিশুটিকে তাদের খালি ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে। শিশুটি চিৎকার শুরু করলে ধর্ষক পালিয়ে যায়। পরে ভিকটিমের মা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে ভিকটিমকে নিয়ে ইসলামপুর থানায় আসলে পুলিশ তাকে ইসলামপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ ভিকটিমকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান জানান, শিশুটি বলাৎকারের শিকার হয়েছে এই অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছি। ধর্ষক পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। অভিযোগ করা হলে মামলা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে চার বছরের কন্যা শিশু বলাৎকারের শিকার

আপডেট সময় ০৯:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮