ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার

উদ্ধার বৃদ্ধ নারীর লাশ জামালপুর মর্গে পাঠানো হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, জামালপুর ॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আনুমানিক ৬০ বছরের অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর দুপুরে বকশীগঞ্জ থানার কাছেই রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ২৪ সেপ্টেম্বর সকাল থেকেই বকশীগঞ্জ থানার কাছে রাস্তার পাশে একজন বৃদ্ধ নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয়রা কেউ ওই নারীকে চিনেন না। মাঝে মধ্যে তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। তার লাশ উদ্ধারের সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো দুটি বেগুন পাওয়া গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলার চিঠি ডটকমকে বলেন, স্থানীয়দের ভাষ্যমতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পাগলী বলে চিনতো সবাই। তার কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮