ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জমকালো অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হলো আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি। ২২ সেপ্টেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁয় নাচে-গানে উল্লাসের মাধ্যমে সবার সামনে আনা হয় গোল্ডকাপের ট্রফিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সংসদ সদস্য সালাম মুর্শেদি, সহসভাপতি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতগণ। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা, ব্যালে নৃত্য এবং সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের কণ্ঠে থিম সং অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

আগামী ১ অক্টোবর শুরু হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের পঞ্চম আসর। ১ থেকে ৬ অক্টোবর সিলেটে গ্রুপ পর্বের খেলা হবে। ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে হবে দুটি সেমিফাইনাল। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল। ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ লাওস ও ফিলিপাইন। উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ ও লাওস। ‘এ’ গ্রুপের ৩ দল নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান।

গ্রপ পর্বের ফিকশ্চার
১ অক্টোবর : বাংলাদেশ-লাওস (৬.৩০ মি.)। ২ অক্টোবর : নেপাল-তাজিকিস্তান (৬.৩০ মি.)। ৩ অক্টোবর: লাওস-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৪ অক্টোবর : তাজিকিস্তান-ফিলিস্তিন (৬.৩০ মি.)। ৫ অক্টোবর : বাংলাদেশ-ফিলিপাইন (৬.৩০ মি.)। ৬ অক্টোবর : ফিলিস্তিন-নেপাল (৬.৩০ মি.)।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জমকালো অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি উন্মোচন

আপডেট সময় ০৮:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮