ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বিষপানে স্কুল ছাত্রী মায়ার আত্মহত্যা

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়া (১৬) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। ২১ সেপ্টেম্বর সকাল সাতটায় নিজের শোবার ঘরে সে বিষাক্ত পদার্থ সেবন করে। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী কান্দাপাড়া এলাকার মিজানের মেয়ে।খবর এবি নিউজ টুয়েন্টিফোর ডটকমের।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন। এক পর্যায়ে রাস্তায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল জানান, স্থানীয় লেঙ্গুরদী এলাকার এক ছেলের সঙ্গে মায়ার প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে স্থানীয় কলাগাছিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিউদৌলা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বিষপানে স্কুল ছাত্রী মায়ার আত্মহত্যা

আপডেট সময় ০৭:২০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮