ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

দেওয়ানগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদ সীমার ৯ সেমি ওপরে যমুনার পানি

নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ॥
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা দিয়ে প্রবাহিত যমুনা, ব্রহ্মপুত্র, দশানী নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। রোপা আমন ধান পানিতে ডুবে গেছে।

১৯ সেপ্টেম্বর উপজেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ১৯.৫৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, যমুনার পানি বৃদ্ধিতে উপজেলার ২০০ হেক্টর রোপা আমন পানিতে নিমজ্জিত রয়েছে।

অপরদিকে উপজেলার চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ ইউনিয়নের ২০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ জানান, যমুনা নদী ভাঙনের ফলে চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী, বড়খাল গ্রামসহ খোলাবাড়ী উচ্চ বিদ্যালয় হুমকিতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, বিপদ সীমার ৯ সেমি ওপরে যমুনার পানি

আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮