ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামপুরে নিচু এলাকা প্লাবিত

চিনাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
যমুনা-ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। যমুনার পানি ইসলামপুরের কুলকান্দি পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার কয়েক’শ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বরখাল, মাঝিপাড়া, খোলাবাড়ি গুচ্ছগ্রাম, চর ডাকাতিয়া, খোলাবাড়ি বাজার, ইসলামপুরের বেরকুশা, মধ্যে বেলগাছা, আজমবাদ, বামনা, ডেবরাইপেচ, দেওয়ানপাড়া, মন্নিয়া, বরুল ও সিন্দুরতলী গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

নিচু এলাকার রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। ছবি : বাংলার চিঠি ডটকম

ইসলামপুরের চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, তার ইউনিয়নের ১০টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, শুধু বন্যা নয় এসব এলাকায় ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মেহিদী হাসান টিটু জানান, বন্যার্তদের জন্য সরকারের সকল সহযোগিতা প্রস্তুত রয়েছে।

ডেবরাইপ্যাচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি। ছবি : বাংলার চিঠি ডটকম

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পানি যমুনার ইসলামপুরের কুলকান্দি পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ সূত্র জানায়, ইতোমধ্যে কয়েক’শ একর রোপা আমন ধান পানির নিচে তলিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ইসলামপুরে নিচু এলাকা প্লাবিত

আপডেট সময় ০৮:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮