ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুরমা!

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ৫ম শ্রেণির ছাত্রী সুরমা আক্তার (১২) ।

১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ওই বিয়ে ঠেকিয়ে দেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

সুরমা আক্তার বকশীগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

জানা গেছে, ধুমালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ও শহীদ মিয়ার শিশু কন্যা সুরমার আক্তারের সঙ্গে একই উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের সিরাজুল হকের ছেলে আবদুল হালিমের (২০) বিয়ে ঠিক হয় । ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুরমা আক্তারের বিয়ের দিন ধার্য হয়।

এর আগেই গোপন খবরের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বকশীগঞ্জ থানার পুলিশ নিয়ে শহীদ মিয়ার বাড়িতে উপস্থিত হলে মেয়ের বাবা বিয়ের দিন তারিখ ধার্যের বিষয়টি স্বীকার করেন।

এ সময় শহীদ মিয়া তার নাবালিকা মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দিতে প্রশাসনের কাছে অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সুরমা!

আপডেট সময় ০৮:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮