ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ইসলামপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার

ইসলামপুরে পুলিশের অভিযানে উদ্ধার ১৫ কেজি গাঁজা। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান খানের নেতৃত্বে এসআই অলক, এএসআই মোশারফ হোসেনসহ পুলিশের এক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর পূর্বপাড়া গ্রামে মৃত আব্দুল কাদেরের ছেলে সাইফুল ইসলামের (৩২) বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ১৫ কেজি ওজনের ৭৫ প্যাকেট ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি সাইফুল ইসলাম ও তার স্ত্রী লিপি বেগম পালিয়ে গেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান খান বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক সাইফুল ইসলাম ও তার স্ত্রী লিপি বেগমের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ইসলামপুরে ১৫ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় ০৭:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮