ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

জামালপুরে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসূচির শুভ সূচনা

জামালপুরে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসূচি উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

জাহাঙ্গীর সেলিম॥
‘প্রতিটি নবজাতকের বাঁচার অধিকার প্রধানমন্ত্রীর অঙ্গীকার’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের মতো জামালপুরেও শুরু হয়েছে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসূচি। এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর সকালে জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সিভিল সাজন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শোভাযাত্রাতে নেতৃত্ব দেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায় ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলাম।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আখতারুজ্জামান, টিবি ক্লিনিকের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ।

উল্লেখ, সারাদেশের মতো জামালপুরেও নবজাতকের মৃত্যুর হার আশঙ্কাজনক পর্যায়ে অবস্থান করছে। এই নাজুক অবস্থা থেকে মুক্তি এবং মৃত্যুরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জন্ম থেকে ২৮ দিন পর্যন্ত অর্থাৎ নবজাতক অবস্থায় শিশুর যে ঝুঁকি থাকে এবং গর্ভকালিন মা এর স্বাস্থ্য সেবার ধরন কী হবে এসব বিষয়ে বিশ্লেষণমুখী আলোচনা হয়।

অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

জামালপুরে জাতীয় নবজাতকের স্বাস্থ্য কর্মসূচির শুভ সূচনা

আপডেট সময় ০৮:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮