ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ইসলামপুরে সংঘর্ষে এক কৃষক নিহত, আহত ১৫

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আনসারী আলী সরদার নামের একজন কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনসার আলী সরদার (৬০) ওই এলাকার মৃত বুচা সরদারের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালমারা গ্রামের কৃষক আনসার আলী সরদারদের সাথে প্রতিবেশী মো. কমলদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ২৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কমলদের লোকজন আনসার আলী সরদারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপালে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সোয়া ৩টার দিকে হাসপাতালের গেটে তিনি মারা যান। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। আহতরা ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিল ও রোকন নামের দুই যুবককে আটক করেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বাংলারচিঠি ডটকমকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহত আনসার আলী সরদারের লাশ ময়মনসিংহ থেকে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে আনা হচ্ছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ইসলামপুরে সংঘর্ষে এক কৃষক নিহত, আহত ১৫

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮