ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি ময়ফুল বেগম। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হেরোইনসহ ময়ফুল বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ১৫ আগস্ট সকালে নিজ বসত ঘর থেকে ৪ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। তিনি উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী গ্রামের জাহাঙ্গীরের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ময়ফুল বেগম উপজেলার বিভিন্ন স্থানে হেরোইনের ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ১৫ আগস্ট সকালে উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামে মরফুল বেগমের নিজ বাড়ি থেকে হেরোইন বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ময়ফুল বেগমের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ১৫ আগস্ট বিকেলে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮