ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদারগঞ্জে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন

বিদ্যুতের সংযোগ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : বাংলার চিঠি ডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ ॥
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওর্য়াড ও বালিজুড়ি ইউনিয়নের চরবওলা গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ আগস্ট বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠ ও উত্তর চর বওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ এবং জাতিকে লজ্জা থেকে বাঁচিয়েছেন। এক সময় দাতাসংস্থা এ দেশে সাহায্য দিত। আর এখন বাংলাদেশ দাতা সহযোগী। শেখ হাসিনা সরকার সাড়ে নয়বছর দু’বার ক্ষমতায়। এ দু’বারে দেশের চিত্র সম্পূর্ণ পাল্টে দিয়েছেন। তারমধ্যে রয়েছে সাহস ও আত্মবিশ্বাস। তাই তিনি উন্নয়নশীল দেশের সাথে পাল্লা দিয়ে তাদের সারিতে যেতে দিনরাত নতুন নতুন পরিকল্পনা করে এগোচ্ছেন।

প্রতিমন্ত্রী মির্জা আজম আরো বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মঙ্গা দেখা দিত। ২০০৯ সালে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মঙ্গাকে যাদুঘরে পাঠিয়েছেন। দেশের মানুষ এখন আর ভাতের জন্য চিন্তা করেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছেন। বিদ্যুৎ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বাংলাদেশে বিদ্যুৎ ফেরি করে বিক্রি হবে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার লোক  খুঁজে পাওয়া যাবে না। তিনি শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক পানাউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন চান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, শহর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবলু প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন

আপডেট সময় ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮