ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদার যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিফ ওসমান বিন হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ ব্যতিক্রমী আয়োজনে মেলান্দহ উপজেলায় এতিম রহিমার বিয়ে দিলেন মামুন বিশ্বাস জাতীয় সংসদ নির্বাচনের তফসিল : বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলার চালঞ্চ্যকর জয়নাল আবেদীন হত্যা মামলার রায়ে আটজন আসামির মধ্যে দু’জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ আটজন আসামিকে পৃথক দুটি ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদন্ডে দণ্ডিত করেছেন। ৮ আগস্ট জামালপুরের বিশেষ দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির এ দণ্ডাদেশ দেন।

খুনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২ ধারায় আসামি আব্দুল জলিল ও ইয়াকুব আলীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়াও দণ্ডবিধির ১৪৮ ধারায় মামলাটির আটজন আসামি আব্দুল জলিল, ইয়াকুব আলী, মোহাম্মদ খলিল, ফুলমতি, আলীমন, ফুলেছা, জয়গন বেগম ও সুনু সেককে দুই বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৪৮ ধারায় প্রত্যেককে এক বছর করে সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আসামি আব্দুল জলিল এবং ফুলেছা পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৯ মে দুপুরে ঝড়বৃষ্টির সময় জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামের ইয়াকুব আলীর বাঁশঝাড়ের ৪/৫টি তল্লা বাঁশ প্রতিবেশী আহেজ আলী সেকের বাড়ির পাশে পাকা ইরি ধান ক্ষেতে হেলে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ ইয়াকুব আলী ও তার সহযোগীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আহেজ আলীর ছেলে জয়নাল আবেদীনসহ তার পরিবারের লোকজনদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে জয়নাল আবেদীন খুন হন। ঘটনার দিনই নিহত জয়নাল আবেদীনের সহোদর মো. আলাউদ্দিন মেলান্দহ থানায় আব্দুল জলিলসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর ধরে মামলাটির বিচার প্রক্রিয়া শেষে বিচারক আজ বুধবার এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মুহাম্মদ খাজা আলম। মামলাটির আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী আমান উল্লাহ আকাশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে রুপা’স ভিশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮