ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বিশ্বাস সাহস যুগিয়েছে : সাকিব

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাংলার চিঠি ডটকম ডেস্ক ॥
দুর্দান্ত পারফরমেন্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারায় সফরকারী বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে টাইগাররা। সেন্ট কিটসে প্রথম ম্যাচ হারের পরও ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস দলকে টি-২০তে সাহস যুগিয়েছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজের দ্বিতীয় টি-২০ শেষে সাকিব বলেন, ‘আমি মনে করি, সেন্ট কিটসে হারের পরও বিশ্বাসটা কাজে দিয়েছে আমাদের। নিজেদের মধ্যে আমরা বেশ ভালো একটা আলোচনা করেছিলাম। সবাই বিশ্বাসী ছিলাম যে, ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাতে পারি। এই মানসিকতাই দৃশ্যপট পাল্টে দিয়েছে।’

ফ্লোরিডার লডারহিলে হলেও নিজের টাইগারদের নিজ মাঠে খেলার অনুভূতি কাজ করেছে বলেও জানান সাকিব। মাঠের অগণিত দর্শকের সমর্থন দেখেই এমনটা মনে করেন সাকিব, ‘দর্শকদের সমর্থন খুব বড় ব্যাপার। কখনো মনেই হয়নি আমরা ঘর থেকে বাইরে খেলছি। মনে হচ্ছিল, বাংলাদেশেই খেলছি। আশা করি আগামীকালও তারা আমাদের এভাবে সমর্থন দিবেন।’

ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দিয়ে বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ক্যারিবীয়রা ৯ উইকেটে ১৫৯ রান পর্যন্ত যেতে পারে। তাই ম্যাচ জয়ের পেছনে বোলারদেরও বড় অবদান ছিলো বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আবু হায়দারসহ সকল বোলার অসাধারণ বোলিং করেছে। মুস্তাফিজ অনেক রান দিয়েছে কিন্তু প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছে। সবকিছুই ছিলো দলগত প্রচেষ্টা।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বিশ্বাস সাহস যুগিয়েছে : সাকিব

আপডেট সময় ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮