ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২০০ গ্রাম গাঁজা জব্দ

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. দুলাল মন্ডল। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতারিয়া এলাকা থেকে গাঁজাসহ মো. দুলাল মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে ২২ জুলাই রাতে এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব-১৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উদ্ধার করা গাঁজা। ছবি : বাংলার চিঠি ডটকম

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ২২ জুলাই রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলার সাতারিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাতারিয়া সেতু সংলগ্ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. দুলাল মন্ডলকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চর সাতারিয়া গ্রামের মৃত শাহবাজ উদ্দিনের ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

সরিষাবাড়ীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ২০০ গ্রাম গাঁজা জব্দ

আপডেট সময় ০৪:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮