ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সভা বর্জন করায় ইসলামপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলার চিঠি ডটকম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইনজীবী আব্দুস সালাম। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর॥
জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল অবশেষে প্রকাশ্যে রূপ নিয়েছে। ২১ জুলাই দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কার্য্যনির্বাহী কমিটির সভা বর্জন করেছেন দলের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম। পরে তিনি সভাস্থল ত্যাগ করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গেটে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

আব্দুস সালাম অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে দলীয় সভাপতি স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল গঠনতন্ত্রের তোয়াক্কা না করে মনগড়াভাবে দল পরিচালনা করছেন। তিনি দলের সাধারণ সম্পাদক ও ত্যাগী নেতাদের বঞ্চিত করে অন্যের মাধ্যমে সভার রেজুলেশন লিখিয়েছেন যা দলের গঠনতন্ত্রের পরিপন্থী। এর প্রতিবাদে তিনি সভা বর্জন করে এ প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার মাকসুদুর রহমান লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।

অপরদিকে, বিকেল চারটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ফরিদুল হক খান দুলাল। তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ সম্পাদকের চিঠির মাধ্যমেই সভার কাজ শুরু হয়েছিল। সভায় পূর্বের রেজুলেশন পাঠ করার পর তিনি আপত্তি জানিয়ে সভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন। তার বিরুদ্ধে দীর্ঘ নয় মাসেও সভার রেজুলেশন না লেখার অভিযোগ করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, দলের মধ্যে ওয়াকআউট করার কোনো রেওয়াজ নেই। এটি জাতীয় সংসদের রেওয়াজ। সভা বর্জন রীতিমত সংগঠন পরিপন্থি কাজ বলে প্রশ্ন উঠেছে।

এ সময় উপদেষ্টা মন্ডলীর সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল লতিফ সরকার, সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী, সভাপতি-সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সভা বর্জন করায় ইসলামপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০১:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮